২১/০৩/২০২৬, ১৩:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কোনো প্রতিশ্রুতি নয়, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস

    জেড নিউজ, ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ভোটারদের জন্য যা প্রয়োজন হবে, তাই করবো।

    আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মাদক এখন সারা দেশের একটি ব্যধি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

    একাত্তরের সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলে, ‘দুটি পৃথক অর্জনই গৌরবের।’

    জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়