কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীত ও কুয়াশার দাপট। কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন।
গত ২৪ ঘন্টায় তাপমাএা অপরিবর্তিত থাকায় বিপাকে পড়েছে ছিন্নমূল, অতিদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুররা।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দিনে ঝলমলে রোদে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল বাতাসে তাপমাত্রা আরও কমতে থাকে। এ সময় তীব্র ঠান্ডা অনুভুত হয়।
হিমেল বাতাসে সবচেয়ে বেশী শীত কষ্টে পড়েছে ১৬ টি নদ-নদীর তীরবর্তী চলাঞ্চলের কয়েক লাখ মানুষ।
আজ সোমবার ( ১৯ জানুয়ারী) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে “রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র”।
আবহাওয়া পরিবর্তনের কারনে হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।



