০৩/০৩/২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ দেয়ার আহ্বান সরকারের

    জেড নিউজ ঢাকা:

    গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সুপারিশ’ দেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ নিতে না পারলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

    আজ সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়। ২০২৬ সালের ফেব্রুরায়ির প্রথমার্ধে নির্বাচন করার প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে হতাশা প্রকাশ করা হয়। কেউ জাতীয় নির্বাচনের আগে আবার কেউ অন্য সময়ে এই গণভোট চায়।

    তিনি বলেন, এই দলগুলো নিজেরা বসে অতীতে বহু আলোচনা করেছে, ফ্যাসিবাদের পতনে আন্দোলন করেছে। ফলে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে এক সপ্তাহ সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

    সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    সরকারের প্রায় ১৫ মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়।

    সাধারণত, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেইন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে৷

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়