০৭/০৫/২০২৬, ১৮:১৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, সামিরাসহ আসামি ১১

    জেড নিউজ, ঢাকা:
    ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম।

    মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।এর আগে, অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।

    চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার লাশের বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্যও বের হয়েছিল।শুনানিতে আরও উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে রয়েছে বড়সড় গড়মিল।

    অভিযোগগুলো আমলে নিয়ে সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে রমনা থানার ওসি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে আত্মহত্যা নয়, সুপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়