১৮/০৪/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করেছে সরকার

    কার্যক্রম চালু না হওয়া এবং ভারতের পক্ষে থেকে সাড়া না পাওয়ায়, চট্টগ্রামের মিরসরাই ও বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করেছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া এসব প্রকল্পের মেয়াদ জুনে শেষ হয়ে গেছে। এজন্য লাইন অব ক্রেডিট, এলওসি তহবিলও বাতিল করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।

    বিগত আওয়ামী সরকারের আমলে চট্টগ্রামের মিরসরাইয়ে এবং বাগেরহাটের মোংলায় দুটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৫ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জিটুজি ভিত্তিতে এই দুটি অর্থনৈতিক অঞ্চল ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় বাস্তবায়নের কথা ছিল। এ জন্য বাংলাদেশ সরকার মিরসরাইয়ে ৯০০ একর এবং মোংলায় ১১০ একর জমি বরাদ্দ দেয়।

    ২০১৯ সালে একনেক মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি অনুমোদন করে। এরপর থেকে ভারত প্রকল্প বাস্তবায়নে একতরফা নানা শর্তারোপ করে। ফলে ঝুলে যায় প্রকল্পটি। ২০২৪ সালে এলওসি পর্যালোচনা বৈঠকে উভয় দেশ সিদ্ধান্ত নেয়, যেসব প্রকল্প অনুমোদিত হলেও বাস্তবায়নের অগ্রগতি হয়নি, সেগুলো এলওসি তালিকা থেকে বাদ দেওয়া হবে।

    এ বিষয়ে বিডা এবং বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা মূলত প্রাথমিক বা ধারণাগত পর্যায়েই ছিল, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তাই প্রকল্পটিকে জিটুজি কাঠামো থেকে বাদ দেয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ জুনে শেষ হয়ে গেছে এবং এর জন্য যে এলওসি তহবিল ছিল, তা-ও বাতিল করা হয়েছে।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়