জেড নিউজ, ঢাকা:
শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য, শেরপুর-৩ আসনের মোঃ মাহমুদুল হক রুবেল ও বগুড়া-৬ আসনের মোঃ রেজাউল করিম বাদশা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আজ রবিবার নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



