১৩/০৪/২০২৬, ২০:৩৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বায়ার্ন ম্যাচের আগে নতুন শঙ্কায় রিয়াল মাদ্রিদ

    জেড নিউজ স্পোর্টস:

    উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলই এখনো তাদের লড়াইয়ে টিকিয়ে রেখেছে, ফলে চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে যাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি স্প্যানিশ জায়ান্টদের।

    কিন্তু দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে।

    আগামী বুধবার অ্যালিয়েঞ্জ এরেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকায় রিয়ালের ওপর চাপ থাকছেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের শেষ অনুশীলনেও অংশ নিতে পারেননি এমবাপ্পে।

    লা লিগায় জিরোনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পান তিনি। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কনুইয়ের আঘাত তার মুখে লাগে। টিভিতে বিষয়টি স্পষ্ট না হলেও পরে তোলা ছবিতে দেখা যায়, তার ডান ভ্রু থেকে রক্ত ঝরছে।

    এমবাপ্পে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চোটের ছবি শেয়ার করেছেন, যেখানে তার চোখের ওপর বড় কাটা দাগ দেখা গেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়