০৭/০৪/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করল বিসিবি

    জেড নিউজ স্পোর্টস:

    প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন ব্যবহার শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৬ এপ্রিল) ইংল্যান্ড থেকে আনা এই বিশেষ মেশিনটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবার দেখা গেছে।

    এর আগে দেশে ব্যবহৃত বোলিং মেশিনগুলো মূলত পেস বোলিং অনুশীলনের জন্যই ছিল, যা ব্যাটারদের দ্রুত গতির বা বাউন্সার বলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি দিতে ব্যবহার হতো। এবার স্পিন বোলিং অনুশীলনের জন্য আলাদা মেশিন যুক্ত হলো।

    বিশ্বের কয়েকটি দেশে এই ধরনের মেশিন আগে থেকেই ব্যবহার করা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে স্পিনার কম থাকায় ব্যাটারদের স্পিন মোকাবেলার দক্ষতা বাড়ানোর জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হয়।

    বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, মেশিনটির নাম মার্লিন বাইবোলা। এটি অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজে আনা হয়েছে। মেশিনটি কিনতে প্রায় ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) খরচ হয়েছে।

    মেশিনটির সুবিধা সম্পর্কে নাফীস বলেন, এটি দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা সম্ভব। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো বা কমানো যায়। মেশিনটি ম্যানুয়ালি এবং অটোমেটিক দুই মোডেই ব্যবহার করা যাবে, অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টি বল খেলা সম্ভব।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়