১৩/০৪/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাসুদ অরুণ

    জেড নিউজ, ঢাকা:

    মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকে এভাবে অপমান করায় তুমুল সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশ জুড়ে।

    ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী অ্যানির সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এই ভিডিও ভাইরাল করেছে।

    তার ভাষ্য, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

    উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে, তিনি ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

    মাসুদ অরুণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়