০৭/০৪/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    জেড নিউজ ডেস্ক

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

    লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

    তিনি আরও বলেন, ইসলামিক ইরানে সত্যের পথে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা সন্ত্রাস ও অপরাধ দিয়েও ভাঙা সম্ভব নয়।

    খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়।

    গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    মাজিদ খাদেরির হত্যার বিষয়টি তেহরান ও ইসরাইল—উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, খাদেরি ইসরাইলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়’ এবং আইআরজিসির তিন শীর্ষ ব্যক্তির একজন ছিলেন।

    এদিকে একই দিনে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে নির্মূল করেছে। ২০১৯ সাল থেকে তিনি এ দায়িত্বে ছিলেন।

    তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়