জেড নিউজ ডেস্ক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছে, ইসলামাবাদে আলোচনা হতে পারে শর্তসাপেক্ষে।
শনিবার তিনি সেইসব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যৎ আলোচনার জন্য ইরান ইসলামাবাদে যেতে ইচ্ছুক নয়।
তিনি জোর দিয়ে বলেন, তেহরানের অবস্থান যেকোনো আলোচনার শর্তাবলীর ওপর নির্ভরশীল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। আমরা পাকিস্তানের প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদে যেতে কখনো অস্বীকৃতি জানাইনি। তিনি আরও বলেন, আমাদের উপর চাপিয়ে দেয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্তাবলীই আমাদের কাছে মুখ্য।
তিনি এই মন্তব্যটি করেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশের একদিন পর, যেখানে বলা হয় মার্কিন দাবির প্রতি আপত্তি জানিয়ে এবং পাকিস্তানের প্রচেষ্টা থমকে গেছে বলে ইঙ্গিত করে ইরান ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আরাঘচির বক্তব্যের জবাবে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স বার্তায় বলেন, স্পষ্ট করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই আমার।



