২৫/০২/২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ৩৫ হাজার টাকা খরচ করে রোজেলা চা চাষ, লাভ এক থেকে দেড় লাখ টাকা

    নাটোর প্রতিনিধি:
    নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকায় এভাবেই শোভা বাড়াচ্ছে রোজেলা চা। এই এলাকা এরইমধ্যে ওষুধী গ্রাম নামে পরিচিতি পেয়েছে।

    ওষুধী গ্রামে রোজেলা চাষে সফলতা পেয়েছেন শহিদুল ইসলাম নামে এক চাষী। তার দেখে অনেকেই এখন এই ভেষজ চা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

    চাষী শহিদুল ইসলাম কুষ্টিুয়া থেকে প্রথম এই রোজেলা চায়ের বীজ এনে পাঁচশতক জমিতে চাষ করেন। লাভ হওয়ায় ধীরে ধীরে এর পরিধী বাড়ান। তিনি জানান, এক বিঘা জমিতে রোজেলা চাষ করতে খরচ পড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। খরচ বাদে তার লাভ থাকে এক লাখ থেকে দেড় লাখ টাকা।
    রোজেলার ফল উত্তোলন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ পর্যন্ত অনেকের কাজের সুযোগ হয়েছে এখানে। কৃষক শহিদুলকে দেখে এলাকার আরও অনেকে এই চা চাষ করছেন।

    এদিকে, নানা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন স্বাস্থ্যের জন্য এই চা বেশ উপকারী বলে অনেকেই নিয়মিত পান করছেন বলে জানান।

    উদ্যমী কৃষকের পাশে থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন নাটোর কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান।

    হাইপারটেনশন, ডায়াবেটিস এবং হার্টের জন্য রোজেলার ফুলটি খুবই উপকারী। এটি ত্বক ভাল রাখে। বিশ্বের অনেক দেশে এটি চা বা শরবত হিসেবেও খাওয়া হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়