২৪/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সৈয়দপুরের শুঁটকি আড়তে মাসে ৫ কোটি টাকার বাণিজ্য, হিমাগার না

    জেড নিউজ, ঢাকা
    দেশের উত্তরাঞ্চলের শুঁটকি বাণিজ্যের অন্যতম বৃহৎ কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর। দেশের দ্বিতীয় বৃহত্তম শুঁটকির এই আড়তে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুয়াকাটা ও মহিপুর থেকে প্রতিদিনই আসে-যায় শুঁটকি। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকেও আমদানি-রপ্তানি করা হয়। বাজারে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন হয়। ১৩টি আড়ৎ এবং প্রায় ৮০ জন পাইকার ও খুচরা ব্যবসায়ী প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার শুঁটকি কেনাবেচা করেন। তবে আধুনিক সংরক্ষণের সুযোগ-সুবিধার অভাবে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা।

    এই বাজারে লৈট্যা, লোনা ইলিশ, রূপচাঁদাসহ নানা প্রজাতির শুঁটকি পাওয়া যায়। দামের দিক থেকে ১০০ টাকা কেজি দরে শুরু ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। পুরো বাজারে মাসে কমিশন ও খুচরা লাভ মিলিয়ে মধ্যস্বত্বভোগী পর্যায়েই কয়েক লাখ টাকা হাতবদল হয়। সেইসাথে এলসির মাধ্যমে বৈধভাবে আমদানি ও রপ্তানি করায় এই বাজার আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গেও যুক্ত। তাইতো সহজেই ভারতেও রপ্তানি করা হয়।

    তবে সৈয়দপুরে কোনো হিমাগার না থাকায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে শুঁটকি ঢাকায় সংরক্ষণ করেন। এতে পরিবহন ও সংরক্ষণ খরচ কয়েকগুণ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দীর্ঘ যাত্রায় শুঁটকি পচে নষ্ট হয় লক্ষাধিক টাকা। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

    বিশেষজ্ঞরা বলছেন, সৈয়দপুরে একটি আধুনিক হিমাগার ও লজিস্টিক সুবিধা গড়ে তোলা গেলে মাসিক শুঁটকি বাণিজ্যের পরিমাণ আরও কয়েক কোটি টাকা বাড়তে পারে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, এই অঞ্চলের সামগ্রিক অর্থনীতিও পাবে নতুন গতি।

    সম্ভাবনাময় এই শুঁটকি বাজারকে আন্তর্জাতিক মানে নিতে এখনই প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামোগত উদ্যোগ। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়