২৩/০২/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

    জেড নিউজ ঢাকা
    জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সালিম সামাদের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বিশিষ্ট কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ।

    মহিউদ্দিন আহমদ প্রথম আলোক বলেন, ‘খুব অসুস্থ অবস্থায় সালিম সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি তাঁকে গত শুক্রবার দেখতে গিয়েছিলাম। আজ সকালেই তাঁর মৃত্যু হয়। আজ বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হবে।

    সালিম সামাদ খ্যাতনামা ছিলেন তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।

    পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সালিম সামাদ অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজও করেছেন। দেশ–বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণাপ্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।

    ২০০২ সালে সালিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন সরকার। তাঁকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়।সালিম সামাদ সাম্প্রতিক সময়ে ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়