০৮/০৪/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

    ‎জেড নিউজ, ঢাকা:

    ‎রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।‎

    ‎ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।‎

    ‎তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।‎

    ‎এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়