২৪/০২/২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রাজধানীতে ১২৭ কিশোর গ্যাং সক্রিয়, পুলিশের নথিতে হত্যা চাঁদাবাজির নতুন অভিযোগ

    জেড নিউজ ডেস্ক ঢাকা:
    রাজধানীতে আবারও শুরু হয়েছে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড। এই অপরাধীদের বিরুদ্ধে শিশু হত্যাসহ চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সব থানা পুলিশকে নির্দেশনা দিয়েছে ডিএমপি।
    গত চার বছরে রাজধানীতে কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে কয়েক হাজার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এ সময়ের মধ্যে অন্তত পাঁচ হাজারের বেশি কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
    পুলিশ বলছে, অপরাধীদের নিয়ন্ত্রণে নতুন করে অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে এই অপরাধীদের নিয়মিত আটক ও গ্রেপ্তার করা হচ্ছে। সবশেষ আদাবরে চাঁদাবাজির ঘটনায় কিশোর গ্যাং চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
    অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যে বয়সে তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার কথা, ওই সময়ে তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হত্যা, চুরি, ছিনতাই, মাদক কারবার থেকে শুরু করে ধর্ষণের মতো গুরুতর অপরাধেও তাদের সম্পৃক্ততা বাড়ছে।
    আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০২২ সালে দেশে ১৭৩টি কিশোর গ্যাং অপরাধী চক্র ছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩৭টিতে। এর মধ্যে রাজধানীতে এখনো সক্রিয় ১২৭টি কিশোর গ্যাং। এরা বিভিন্ন থানা এলাকায়, পাড়া-মহল্লায় ছোট-বড় গ্রুপে নানা অপরাধে জড়িত। এদের বড় ভাইদের ভূমিকায় রয়েছেন স্থানীয় রাজনৈতিক কিছু নেতা।
    শুধু রাজধানী নয়, পুরো দেশের চিত্রই প্রায় এক। তাদের প্রতিরোধে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের কর্তা ব্যক্তিরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়