১১/০৪/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮০০০ টন জ্বালানি তেল

    জেড নিউজ, ঢাকা।

    বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসেছে।

    আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৮ হাজার মেট্রিক টন এসে পৌঁছেছে।

    এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে।

    ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়