জেড নিউজ, ডেস্ক :
দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়ের প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই। রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন তারা।
সংবাদমাধ্যমে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তাদের বিষয় খবর। সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পরে বিয়ে করেছেন এই জুটি। পরিবারের সদস্য ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের। ভক্তদের ভালোবাসার ডাকনামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা নাম দিয়েছেন ‘ভিরোশ’-এর বিয়ে। বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় আছেন তাদের অগণিত ভক্ত। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।
এদিকে বিজয়-রাশমিকার বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।
এই বহুল আলোচিত বিয়েকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।



