জেড নিউজ স্পোর্টস:
সাম্প্রতিক সময়ে প্রাণ ফিরে এসেছে দেশের ফুটবলে। হামজা চৌধুরীর পর সামিত সোম ও কিউবা মিচেলদের আগমনে নতুন আশা দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা। ফলও মন্দ আসছে না। বিষয়টি নজরে এসেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফারও।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে ফিফা। সেখানে ক্যাপশনে লিখেছে, দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ক্যাপশনের সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজিও জুড়ে দেয়া হয়েছে। অর্থাৎ, সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হিসেবে ঘোষণা না করলেও প্রশ্নটা ছেড়ে দেয়া হয়েছে ভক্তদের মাঝেই।
ফেসবুকে করা এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। মোহাম্মদউল্লাহ নরেন নামে একজন লিখেছেন, এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিলো ফিফা!



