২৬/০২/২০২৬, ০:২৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বড়লেখায় মরা কাকড়া খাল পুণঃখনন শুরু

     মৌলভীবাজার প্রতিনিধি:
    ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে।
    এরই অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
    এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, খাল পুণঃখনন কাজ শুরু করা হবে।
    এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ আরও অনেকে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়