০৯/০৪/২০২৬, ০:১০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ

    জেড নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিনক্ষণ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথম কোন দেশে সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (৮ এপ্রিল) রাতে এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন। আতিকুর রহমান জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর নিয়ে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। এসব তথ্যের কোনো ভিত্তি নেই উল্লেখ করে আতিকুর রহমান বলেন, “এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে গণমাধ্যম ও দেশবাসীকে অবহিত করা হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়