০২/০৩/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার

    জেড নিউজ, ঢাকা:

    জলবায়ু অভিঘাত মোকাবিলায় কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা গেলে ২০৩০ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ১২ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লেবার ইনস্টিটিউটের গবেষণায় এ কথা বলা হয়েছে।

    তবে অভিঘাত মোকাবিলায় উদ্যোগ না নিলে এই আয় সাড়ে ৯ হাজার কোটি ডলারে নেমে আসবে। ২০৫০ সালে অভিযোজন থাকলে রপ্তানি ১ লাখ ৩ হাজার ৮২২ কোটি ডলার হলেও, অভিযোজন ছাড়া তা কমে মাত্র ৩২ হাজার ৮১১ কোটি ডলারে নামার ঝুঁকি রয়েছে।

    ঢাকা ও চট্টগ্রামে তাপচাপ ও ভারী বৃষ্টির দিন বাড়ায় উৎপাদনশীলতা কমছে; তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়লে উৎপাদন গড়ে ১ দশমিক ৫% কমে। অভিযোজন থাকলে ২০৩০ সালে কর্মসংস্থান ৪৮ দশমিক ৩ লাখে থাকলেও না থাকলে ২ দশমিক ৫ লাখ চাকরি ঝুঁকিতে; ২০৫০ সালে ঝুঁকি বাড়তে পারে ১২ দশমিক ৭ লাখে।
    গবেষণায় বলা হয়েছে, যদি বাংলাদেশের তৈরি পোশাক খাত আগামী দশকগুলোতে জলবায়ু অভিঘাত মোকাবিলায় উদ্যোগ গ্রহণে ব্যর্থ হয়, তবে ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে শিল্পটি।

    অপরদিকে, সময়োপযোগী অভিযোজন ব্যবস্থা গ্রহণ করা হলে শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতাও রক্ষা করা সম্ভব হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য জলবায়ু অভিঘাত মোকাবিলায় এখন আর বিকল্প নয়, বরং অত্যন্ত জরুরি একটি বাস্তবতা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়