২৩/০২/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পাঁচ টাকার বিরোধ: বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    জেড নিউজ ডেস্ক
    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন আলমগীর। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি।

    আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তাঁর শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলেন আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে অভিযোগ ছিল তাঁর বড় ভাই খোরশেদের। গতকাল সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এর একপর্যায়ে আলমগীরকে মারধর করেন খোরশেদ ও তাঁর কয়েকজন সঙ্গী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

    জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে প্রথমে বাড়িতে কথা-কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাঁদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করলেও আলমগীর দোকানে বসা ছিলেন।

    পাঁচ মিনিট পর তিনি বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, পরিবার থেকে এখনো ঘটনাটি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। তবে ঘটনাটির তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়