২৩/০২/২০২৬, ১৭:৪২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পটুয়াখালীতে তিন কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

    পটুয়াখালী প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামী শাহীন মল্লীককে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। শাহীন মল্লীক উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী তেরঘর এলাকার মৃত নাগর মল্লীকের ছেলে।

    রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে তার বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামী শাহীন একটি মাদকের বড় চালান বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপ-পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম ইসলামের নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। ওই সময় শাহীনের শয়ন কক্ষের খাটের নিচ থেকে তিন কেজির একটি গাঁজার বস্তা জব্দ করা হয়।

    বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নামে আরও দুইটি মাদক মামলা রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়