১৭/০৩/২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পটুয়াখালীতে জ্বালানী তেলের সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা

    জেড নিউজ ডেস্ক।

    পটুয়াখালীতে জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ পাম্পগুলোতে পেট্রোল সামান্য পাওয়া গেলেও কাঙ্খিত পরিমানে মিলছেনা ডিজেল ও অকটেন।
    তেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সরকারী মূল্যে তেল না মেলায় দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে রয়েছে শত শত মাছধরা ট্রলার। এ বন্দরে প্রতি সপ্তাহে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলে পাম্পগুলো পাচ্ছে মাত্র ৭৫ হাজার লিটার।
    এরমধ্যে গ্রামগঞ্জের অনেক খুচরা ব্যবসায়ীরা তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে সবেচেয়ে বেশি বিপাকে মোটরসাইকেল চালক থেকে শুরু করে, বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চ চালকরা।
    তবে তেল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
    শিগগিরই সংকটের সমাধান হবে, জেলেরাসহ সবাই যার যার কাজে ফিরতে পারবেন। এমনটাই প্রত্যাশা সবার।

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়