১১/০৪/২০২৬, ১৫:৪৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, কারা আছেন

    জেড নিউজ স্পোর্টস:

    ১৭ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের ৬ দিন আগে দল ঘোষণা করেছে বিসিবি। আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করেছে বোর্ড।

    গেল মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে অধিনায়ক হিসেবে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজেও নেতৃত্বে তারাই থাকছেন।

    এমনকি দলেও কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ। পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ড সিরিজের শুরুর ২ ম্যাচে খেলবে স্বাগতিকরা।

    সেই সিরিজে খেলা অনেকেই এখন ব্যস্ত আছেন পাকিস্তান সুপার লিগে। তবে সিরিজের গুরুত্ব বিবেচনায় রেখে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদের মধ্যে মোস্তাফিজ ওয়ানডে সিরিজ শেষেই পিএসএল খেলতে ফিরে যাবেন।

    ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-য়ে থাকা নিশ্চিত করতে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট। তবে সেই বিশ্বকাপকে মাথায় রেখে আসছে সিরিজটাও স্পোর্টিং উইকেটেই খেলবে বাংলাদেশ।

    প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:

    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়