১৭/০৩/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা।
    দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন দিনাজপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    এরআগে, অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন ।
    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
    পরে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি।
    পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়