১৪/০৩/২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    টিউলিপের বাংলাদেশী নাগরিকত্ব ও আয়কর নথি দুদকের হাতে

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও বৃটিশ এমপি রিজওয়ানা সিদ্দিক টিউলিপকে নিয়ে বিতর্ক থামছেই না। একের পর এক অনিয়ম-দূর্নীতির অভিযোগ নিয়ে বারবার আলোচনায় আসছেন বাংলাদেশী বংশোদ্ভুত এ বৃটিশ রাজনীতিক।

    এর আগে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রমান মেলায় হারান মন্ত্রীত্ব। এছাড়া, বারবার নিজেকে বৃটিশ নাগরিক হিসেবে ঘোষণা করলেও তার বাংলাদেশী নাগরিকত্ব থাকা নিয়ে রয়েছে নানা বিতর্ক।

    এবার দেশী ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এলো তার বাংলাদেশী নাগরিকত্বের প্রমান ও এদেশে আয়কর প্রদানের দলিল। জানা গেল, টিউলিপ ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত এনবিআরে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন।

    ২০০৫-০৬ অর্থবছরে তিনি বাংলাদেশ সরকারকে আয়কর দিয়েছেন ৪ হাজার ২০০ টাকা। ২০১২-১৩ অর্থবছরে কর দিয়েছেন ৪৮ হাজার ৭০৬ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে আয়কর দিয়েছেন ৪২ হাজার ৬৩৭ টাকা।
    টিউলিপের নামে ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ আরো বেশ কিছু জমি ও সম্পদের তথ্য রয়েছে।

    দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা রুজু হয়েছে। বাংলাদেশি নাগরিক হিসেবেই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা প্রমাণের জন্য টিউলিপের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও আয়করের নথি আদালতে উপস্থাপন করা হবে।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়