১১/০৪/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক উৎপাদিত কমল বীজ ধান উৎপাদন ও কৃষকদের সাথে মত বিনিময়

    জেড নিউজ, ঢাকা:

    জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় কৃষকদের সাথে কমল বীজ উৎপাদন ও সংরক্ষণের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপারই এলাকার কৃষক আয়েত আলীর বাড়ি সংলগ্ন মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালক খন্দকার মাহফুজুল বাচ্চুর নেতৃত্বে চুক্তিবদ্ধ কৃষকদের সাথে এই মত বিনিময় সভা হয়।

    এ সময় বক্তব্য রাখেন -জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালক খন্দকার মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আশরাফুল হক, কৃষিবিদ ড.মো. আকিকুল ইসলাম আকিক, মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডাক্তার শফিকুল আহাদ সর্দার স্বপন, ফাউন্ডেশন এর সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান।

    এর আগে চুক্তিবদ্ধ কৃষক ও জমির মালিকদের সাথে নিয়ে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শন করা হয়। সেখানে কৃষকদের সাথে কথা বলেন সংগঠনের কর্মকর্তারা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়