২৫/০২/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    গুনাহ বর্জনই আসল শর্ত

    জেড নিউজ , ঢাকা :
    রোজা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রোজার প্রতিদানের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ‘রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিই।’ এক বর্ণনায় এসেছে, ‘আমি নিজেই তার প্রতিদান হয়ে যাই।’ কিন্তু রোজাদারের কিছু ভুলের কারণে সে আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত হয়ে যায়।

    আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজাদারের উচিত তার রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং এমন সব কাজ থেকে দূর থাকা, যা রোজার সঙ্গে সংগতিপূর্ণ নয়। যেমন অনর্থক কথা ও কাজ, পরনিন্দা, মানুষের দোষ প্রচার ইত্যাদি। রোজাদারের ব্যাপারে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই সে তার প্রবৃত্তি, খাদ্য ও পানীয় আমার জন্য পরিহার করেছে।’ রোজাদার ব্যক্তি খাদ্য, পানীয় ও যৌন আকাঙ্ক্ষার মতো বিষয়গুলো পরিহার করার বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করে।

    আল্লাহর প্রিয় বান্দারা বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য এসব বৈধ চাহিদা পরিত্যাগ করাই যথেষ্ট নয়, বরং এ জন্য তাকে সেসব বিষয়ও ত্যাগ করতে হবে, যা আল্লাহ সব সময়ের জন্য তার ওপর হারাম করেছেন। যেমন মিথ্যা বলা, খিয়ানত করা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, জুলুম করা, অপবাদ দেওয়া, মানুষের জান-মাল ও সম্মান নষ্ট করা ইত্যাদি। এসব বিষয় সব সময়ই হারাম। আর রোজাদারের জন্য তা আরো গুরুতর হারাম হিসেবে বিবেচিত হয়।

    এ জন্য নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ত্যাগ করেনি তারা পানাহার ত্যাগ আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮০৪)

    অন্য হাদিসে এসেছে, ‘খাদ্য ও পানীয় ত্যাগ করাই রোজা নয়, রোজা হলো অনর্থক ও অশ্লীলতা পরিহারের নাম।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়