০১/০৪/২০২৬, ৪:০১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কুয়েতের তেলবাহী জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি

    জেড নিউজ ডেস্ক।
    সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে হামলা চালিয়েছে ইরান। এতে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা (কেইউএনএ) জানিয়েছে, দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় ‘আল-সালমি’ নামের জাহাজটিতে এ হামলা চালানো হয়। জাহাজটির মালিক কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

    দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের এ হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় নৌ-অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির ২৪ জন ক্রু সদস্যই নিরাপদ রয়েছেন।

    আক্রান্ত জাহাজটির তেল পরিবহনের ক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল। এর বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি বলে জানা গেছে।
    ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কেপিসি। বিভিন্ন সূত্রে জানা গেছে, জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়