৩০/০৩/২০২৬, ১৯:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্যের কাহিনি

    জেড নিউজ ডেস্ক :

    টালিউডের পরিচিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৪২ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি।

    রাহুলের আকস্মিক মৃত্যুতে টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও উঠছে।

    ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় যখন সবাই আইপিএলের ম্যাচ দেখার অপেক্ষায়, ঠিক তখনই আসে অভিনেতার মৃত্যুসংবাদ।

    সেদিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তালসারি সৈকতে। হঠাৎ করেই সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। কেউ কেউ জানিয়েছেন, শুটিং প্রায় শেষের দিকেই এই দুর্ঘটনা ঘটে এবং ইউনিটের সদস্যদের সামনেই তিনি পানিতে ডুবে যান।

    ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, আগের দিনও সেখানে শুটিং হয়েছিল। সেদিন একটি দৃশ্যে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা। তারা পানিতে খেলছিলেন, আর পেছন থেকে ক্যামেরা ধারণ করা হচ্ছিল। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে এগিয়ে যান।

    তিনি আরও বলেন, হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন। ইউনিট থেকে চিৎকার করে তাকে এগোতে নিষেধ করা হলেও ততক্ষণে পানির স্তর গলা পর্যন্ত উঠে যায়। তিনি হাবুডুবু খেতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ইউনিটের ১০–১২ জন সদস্য তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি প্রচুর পানি গিলে ফেলেছিলেন।

    পরিচালক জানান, আশপাশের নৌকা থেকে দড়ি ফেলে এবং ইউনিটের সদস্যদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করা হয়। তখনও তার জ্ঞান ছিল। পরে দ্রুত তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

    দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে সক্রিয় ছিলেন রাহুল। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই ছিল তার বিচরণ। সম্প্রতি তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন, যেখানে তার ও শ্বেতার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও তাকে দেখা গেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়