২২/০৩/২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ৬ মাস চিকিৎসা, ৩৫ অপারেশনের পর ঘরে ফিরলো আবিদ

    জেড নিউজ:
    রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৫টি অপারেশন ও দীর্ঘ ৬ মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ঘরে ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম (১২)। বর্তমানে সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।
    উল্লেখ্য,২০২৫ সালের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি স্থানীয় সময় আনুমানিক দুপুর ১:১৮ মিনিটে সংগঠিত হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগ শিশু, এবং ১৬৫ জন আহত হয়, যদিও নিহতের সংখ্যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।আহতদের মধ্যে আবিদের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে আজ বাসায় ফিরলো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়