০১/০৩/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

    জেড নিউজ ডেস্ক, ঢাকা :
    ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৬ বছরের সংসার ভাঙতে চলেছে। এমন খবরে সরগরম এখন সিনেদুনিয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। এবার তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা- এমনটাই দাবি বিভিন্ন সূত্রের। অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়।

    তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)’র প্রতিষ্ঠাতা। ফলে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন। জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০শে এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়