০৩/০৩/২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হরমুজ প্রণালিতে সব জাহাজ পুড়িয়ে দেয়ার হুমকি ইরানের

    জেড নিউজ আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা।
    হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ‘পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জেনারেল। তেল ও গ্যাস পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জেনারেল সরদার জব্বারি বলেন, ‘আমরা তেলের পাইপলাইনেও হামলা চালাব এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেব না। আগামী কয়েক দিনের মধ্যেই তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাবে।

    এএফপির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালি দিয়ে যেতে আগ্রহী নাবিক এখন খুব কমই পাওয়া যাচ্ছে। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে যায়। এই পথ এড়িয়ে এখন বাণিজ্য চালু রাখার চেষ্টা করতে হবে বিশ্বের বিভিন্ন দেশকে। এতে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    বিশ্বের জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিশ্লেষকরা মনে করছেন, তল-গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলেও এশিয়া-ইউরোপের আমদানি রপ্তানির প্রধান বাণিজ্যিক রুট খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।
    তবে দুবাইয়ের জেবেল আলী বন্দরের জন্য এই প্রণালি অপরিহার্য। বিশ্বের দশম বৃহত্তম এই কনটেইনার বন্দরটি এই অঞ্চলের ডজনখানেক দেশের জন্য রি-ডিস্ট্রিবিউশন হাব বা পণ্য বণ্টন কেন্দ্র হিসেবে কাজ করে।

    ফ্রান্সের টিএলএফ ফ্রেইটার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট অ্যান-সোফি ফ্রিবুর্গ জানান, জেবেল আলী বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে ছোট জাহাজে করে পূর্ব আফ্রিকা থেকে ভারত পর্যন্ত বিভিন্ন দেশে পাঠানো হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়