২৮/০৩/২০২৬, ১৪:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

    জেড নিউজ, ঢাকা:

    জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজ মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি…….রাজিউন)। সিঙ্গাপুরে স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৯মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

    তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়