২১/০৩/২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    জেড নিউজ:
    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ উপস্থাপন করে অভিযোগ আমলে নেয়ার আবেদন করলে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ আজ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় পলাতক সকল আসামিকে গ্রেপ্তার করে আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

    এই মামলায় আজ প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।’

    এই মামলার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেছিলেন নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। আসামিরা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়