১৩/০৩/২০২৬, ১৩:৩০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি মুসলিম মা-ছেলে

    যুক্তরাজ্যের লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি মুসলিম যুবক। মা বোরকা পরেছেন তাই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করে বৃটিশ বর্ণবাদীরা। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হিথ্রো এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম ইফতি। হামলার শিকার মা ও ছেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করেন। রোববার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করে ইফতির পরিবার।

    ঘটনার বিবরনে জানাযায়, ইফতি তার মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে কিছু খাওয়ার জন্য একটি জায়গায় থামেন। গাড়ি থামানোর পরপরই হামলাকারীরা তার মায়ের বোরকা পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন। এসময় পাশে থাকা ছেলে প্রতিবাদ করলে তার উপর চড়াও হন শেতাঙ্গ কয়েকজন ব্যক্তি। হাতে থাকা বেইজ বল ব্যাট দিয়ে তারা ইফতির মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। আক্রমণের সময় বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী গালাগাল করছিলেন তারা।

    এ সময় কয়েকজন ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে মা-ছেলেকে উদ্ধার করেন। চিকিৎসা শেষে ইফতি বাসায় রয়েছেন বলে জানা গেছে। দেশটির পুলিশ ঘটনাটি তদন্ত করছে।এমন বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী হামলার পরদিনই টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে সর্ববৃহৎ বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষী মার্চ করে ইংলিশ ডিফেন্স লীগ, ইডিএল।
    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়