জেডনিউজ
তিন দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি চালায়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সামনে জাতীয় সংসদ ভবনের সামনে দলের নেতা‑কর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে।
অবস্থান কর্মসূচিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ নেতাকর্মীরা অংশ নেন। তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে জনগণের দাবি ও সংবিধান সংশোধনের দাবি সামনে আনতেই তারা এই কর্মসূচি পালন করছে।
এনসিপির দাবিগুলোর মধ্যে ১. সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করা এবং গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংশোধনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা,২.রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়া শুরু করাএবং ৩.জুলাই গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা।
দলটি বলছে, জনগণের আশা -আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায্য বিচার নিশ্চিত করতেই তারা এই দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, এবারের প্রথম অধিবেশনে এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য অংশগ্রহণ করছেন, যদিও একই সাথে দলের পক্ষ থেকে তাদের অবস্থান কর্মসূচি চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ সংসদের প্রথম অধিবেশনের দিনেই বিরোধীদের দাবি‑দাওয়া সামনে আনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা ভবিষ্যতে সরকারি নীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।



