১৮/০৩/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রমজান ফুরানোর আগে গুনাহ মাফের শেষ চেষ্টা

    জেড নিউজ, ঢাকা।

    শেষ হয়ে যাচ্ছে রহমতের ভরা বসন্ত মাহে রমজান। কল্যাণের বার্তাবাহক এই মাসের শেষ সময়ে মুমিন আগের চেয়ে আমলের প্রতি আরো বেশি যত্নবান হয়, সে রমজান শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে থাকে যেন আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, যেন গুনাহ মাফ করানোর আগে রমজান অতিবাহিত হয়ে না যায়। কেননা মহানবী (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’

    অন্য হাদিসে তিনি বলেছেন, ‘তোমাদের কাছে বরকতময় মাস রমজান আগমন করল।

    রমজানের শেষভাগে পূর্বসূরি আলেমরা চিন্তিত হতেন। বিশেষত রমজানের শেষ ভাগে তাঁদের উদ্বেগ বেড়ে যেত। রমজানের শেষ ভাগে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন, ‘আমাদের মধ্যে কার রোজা কবুল হলো, আমরা তাকে অভিনন্দন জানাব এবং কে বঞ্চিত হলো তার জন্য আমরা দুঃখ প্রকাশ করব। হে সৌভাগ্যবান! যার রোজা কবুল হয়েছে তোমাকে অভিনন্দন এবং হে হতভাগা! যার রোজা প্রত্যাখ্যাত হয়েছে আল্লাহ তোমার পাপ মার্জনা করুন।

    রমজানের বিদায়লগ্নে মুমিনের প্রধান লক্ষ্য থাকে অবশিষ্ট সময়ের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়, বিশেষত রমজানের ফল ও ফসল ঘরে তোলার চেষ্টা করতে হবে।

    মুমিন ব্যক্তি রমজানের শেষ ভাগে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, বিশেষত রাতের শেষ ভাগে তারা ক্ষমা প্রার্থনা করবে।

    রমজানের শেষ ভাগে মুমিন আল্লাহর দরবারে তাকওয়া তথা আল্লাহভীতির জীবনযাপনের অঙ্গীকার করবে। কেননা তাকওয়া অর্জন রোজা পালনের অন্যতম উদ্দেশ্য।

    রমজানের বিদায়লগ্নে মুমিন নেককাজ করা এবং পাপকাজ পরিহার করার অঙ্গীকার করবে।

    চারিত্রিক উন্নয়ন ও নৈতিক জীবন লাভও রমজানের রোজা পালনের একটি উদ্দেশ্য।

    রমজানের শেষ ভাগে মুমিন ব্যক্তি সদকাতুল ফিতরের প্রস্তুতি নেবে। সে হিসাব করে রাখবে যে কী পরিমাণ অর্থ বা খাদ্য তাকে দান করতে হবে, দানের অর্থ বা খাদ্য সে কাকে দেবে, কিভাবে দেবে ইত্যাদি।

    আল্লাহ সবাইকে রমজানের বরকত দান করুন। আমিন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়