২১/০৩/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মানিকগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

    সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

    মানিকগঞ্জের সিংগাইরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)।

    স্থানীয়রা জানায়, পাঁচজনের একটি চোর চক্র ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজনের মধ্যে দুজনকে ধরে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দু’জনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।

    সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়