১১/০৩/২০২৬, ১৮:২০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বোনাসের টাকা কীভাবে খরচ করবেন

    জেড নিউজ, ঢাকা  :

    চাকরিজীবীরা ঈদের সময় বোনাস পান। এই বোনাসের টাকা প্রয়োজনের তুলনায় কখনো কম, কখনো বেশি। তবে ঈদের বোনাস হাতে পেলেই বাড়তি খরচের চাপ বাড়ে। একটু পরিকল্পনা থাকলে এ টাকাই হতে পারে সঞ্চয়, বিনিয়োগ ও প্রয়োজন মেটানোর বড় সহায়।

    এ  জন্য বেশ কিছু কৌশল কাজে লাগানো যেতে পারে। যেমন—

    . আগে বাজেট ঠিক করুন

    বোনাসের টাকার পুরো অঙ্ক লিখে নিন। কতটা খরচ, কতটা সঞ্চয়—শুরুতেই ভাগ করে রাখলে খরচ নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি মনে করেন এবার ২০ শতাংশ টাকা জমিয়ে রাখব, তাহলে বোনাস থেকে ওই টাকা সরিয়ে রাখতে পারেন।

    . অগ্রাধিকারভিত্তিক খরচ

    বোনাসের টাকা খরচের সময় অগ্রাধিকার ঠিক করুন। তাই ঈদের পোশাক বা উপহারের আগে আগে বকেয়া বিল, চিকিৎসা, শিক্ষা বা জরুরি প্রয়োজন মেটান। তাহলে আপনার চাপ কমবে।

    . ২৫৩০% সঞ্চয়ে রাখুন

    এককালীন আয় বলে পুরোটা খরচ না করে নির্দিষ্ট অংশ ব্যাংক বা সঞ্চয়পত্রে রাখুন। এটি হতে পারে বোনাসের টাকার ২৫-৩০ শতাংশ। তাহলে কিছু সঞ্চয় থাকলে আপনার আস্থা ও ভরসা বাড়বে।

    . জরুরি তহবিল গড়ুন

    অপ্রত্যাশিত চিকিৎসা বা চাকরির ঝুঁকির জন্য আলাদা তহবিল করতে পারেন। বোনাসের টাকা আসার সঙ্গে সঙ্গে সেখানে কিছু টাকা রাখতে পারেন। এতে ভবিষ্যতের চাপ কমবে।

     

    . ঋণ শোধে বোনাসের টাকা কাজে লাগান

    ঋণ থাকলে তা পরিশোধে বোনাসের টাকা কাজে লাগাতে পারেন। কারণ, ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণের সুদ বেশি, তাই বোনাসের টাকা থেকে সেসব ঋণের আংশিকও পরিশোধ করেন। তাহলে তা লাভজনক হবে।

    . বড় কেনাকাটার আগে ভাবুন

    বোনাসের টাকা পেলে সঙ্গে সঙ্গে বড় কেনাকাটায় যাবেন না। এর আগে কিছুটা চিন্তা করুন। ইলেকট্রনিকস বা আসবাব কিনলে দাম যাচাই ও অফার মিলিয়ে নিন। তাৎক্ষণিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

    . পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিন

    বোনাসের টাকা কত পেলেন, তা দিয়ে কী করবেন, একা সিদ্ধান্ত নেবেন না। একক সিদ্ধান্তের বদলে পরিবারের চাহিদা শুনে পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় খরচ কমে। এতে পরিবারের কারও মন খারাপ হবে না। যৌথ সিদ্ধান্ত তুলনামূলক বেশি কার্যকর হয়।

    ১০. খরচের হিসাব রাখুন

    কোথায় কত খরচ হলো, লিখে রাখলে পরের বছর আরও সচেতন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যা বেহিসাবি হওয়া ঠেকায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়