০৪/০২/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে

    জেড নিউজ:
    বিএনপি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে জানিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।

    বুধবার সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান।

    সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতারা।

    তিনি বলেন, জুলাই চার্টারে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমাদের সেভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিল। বিএনপি সেগুলোকে ধারণ করে। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা, সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে-সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।

    এদিকে, আজ রাত ১২টা ১ মিনিটে— অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে বিএনপির নির্বাচনী থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তা হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।’

    নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়