০৩/০৩/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

    বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি:

    টুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতারের সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

    ঘটনাটি ঘটে শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাউফল থানা সংলগ্ন বাজার এলাকার ওয়াদুদ মিঞা প্যালেসের সামনে অবস্থিত তার নিজ বাসার সামনে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান এবং ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের ফোনে তখন ইয়াবা ক্রেতারা কল দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। পরে অভিযোগের সঙ্গে কোনো মাদক না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

    ঘটনাটি নিয়ে ‘বাউফল ফেস’ নামক ফেসবুক আইডি ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রথমে সাংবাদিক ডিউকের ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে সংবাদ তুলে নেওয়ার হুমকি দেয়। পরে গভীর রাতে মুখোশ পরা কয়েকজন যুবক তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

    সন্ত্রাসীরা সাংবাদিক ডিউক ও তার পরিবারকে শহর ছেড়ে চলে যেতে বলে, অন্যথায় তাদের আগুনে পুড়িয়ে বা নির্যাতন করে হত্যা করার হুমকি দেয়।এ বিষয়ে সাংবাদিক অহিদুজ্জামান ডিউক বলেন,

    “ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, যেকোনো সময় হামলার শিকার হতে পারি।”বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন,“সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের প্রতি হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন,“ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়