গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিবেশি ভারতের বহুমুখী অপপ্রচার চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব অপপ্রচার নিত্যনতুন মাত্রা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ বর্তমান বলছে, খুব শিগগিরই তিন টুকরো হতে পারে বাংলাদেশ।
মিথ্যাচারে মিডিয়াটি বলছে, বাংলাদেশে ইসলামি কট্টরপন্থীরা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে দেশের স্থায়ী সরকারকে নিয়ন্ত্রণ করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি ভারতের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছে এবং জামায়াত শিবির আসন্ন নির্বাচনে বড় রাজনৈতিক প্রভাব বিস্তার করছে।
তবে তাদের এই ধরনের দাবির সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। কারন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক। আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর নিয়মিত অভিযানের কারণে কোনো জঙ্গি তৎপরতা সংঘঠিত হতে পারেনি।
পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটও স্বাভাবিক। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও স্বাভাবিক। জামায়াত কোনোভাবেই দেশের স্থায়ী সরকারের চালিকাশক্তি নয়।
এছাড়া চট্টগ্রামে মার্কিন সামরিক মহড়া নিয়ে যে দাবিগুলো করা হয়েছে, সেগুলোও বাস্তবতার সঙ্গে মিল নেই। কারন চট্টগ্রামে কোনো মার্কিন ঘাঁটি নেই এবং সাম্প্রতিক মহড়ার সময় সীমিত প্রশিক্ষণ ছাড়া অন্য কোন কার্যক্রম পরিচালিত হয়নি।
বরাবরের মতো বাংলাদেশ–ভারতের সম্পর্কের ক্ষেত্রে এটি একপাক্ষিক অপপ্রচার। এধরনের প্রোপাগান্ডা দেশটিতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসদের পাচার করা অর্থের মাধ্যমে চালানো হচ্ছে- যা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
জেড নিউজ , ঢাকা ।



