১৩/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় ইইউ

    বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। এ দেশের গণতান্ত্রিক উত্তরণে চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন সর্বোতভাবে ঢাকার পাশে আছে এবং থাকবে। চলতি মাসে বাংলাদেশ ঘুরে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

    বুধবার ফ্রান্সের স্ত্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দপ্তরে এক সভায় প্রতিবেদনটি পেশ করা হয়। এসময়, বাংলাদেশ সফরকারী প্রতিনিধি দলের প্রধান মুনির সাতোরি বলেন, এই সফরের দুটি উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পর্যালোচনা এবং গণতান্ত্রিক উত্তরণে মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা। আর দ্বিতীয়ত, প্রায় বিস্মৃত হতে যাওয়া রোহিঙ্গাদের পাশে থাকা। রোহিঙ্গা সংকটের কথঅ যাতে আমরা ভুলে না যায়, সে জন্য এটি ইইউ’র রাজনৈতিক এজেন্ডায় আবারও অন্তর্ভুক্ত করতে হবে।

    প্রতিনিধি দলের সদস্যরা বলেন, যখন বিশ্বে নাটকীয়ভাবে গণতন্ত্র অবনতির পথে, তখন বাংলাদেশ পথ পরিবর্তন করে দেখিয়েছে যে, গণতন্ত্রের পথে যাওয়া যায়। তাই এটা আশা করা যায় যে, সামনে যে নির্বাচন হবে, তা প্রতিযোগিতামূলক হবে। অন্তর্বর্তী সরকার এ জন্য চেষ্টা করছে।

    এছাড়া রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে বলেন, বাংলাদেশের নিজেরই বিশাল জনসংখ্যা রয়েছে। ফলে রোহিঙ্গাদের জনগোষ্ঠীর মধ্যে নিয়ে নেওয়া সম্ভব নয়। তাই এ বিষয়টিকেও গুরুত্বের সাথে দেখতে হবে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে ইইউ সবসময়ই থাকবে।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়