জেড নিউজ, ঢাকা:
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে। যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এ জন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোমতেই ঠিক হবে না।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।



