১৩/০৩/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?

    ১২টি গ্রুপ, ৪৮টি দল, তিন দেশে হবে খেলা- ফুটবল বিশ্বকাপকে এমনিতেই বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ – পৃথিবীর সেরা স্পোর্টস প্রতিযোগিতা যেন আরও বড় পরিসর করে নিলো, যেখানে ফিফার সদস্য তালিকার চার ভাগের এক ভাগ দলই এবারে বিশ্বকাপ খেলবে, যাদের কেউ কেউ খেলবে প্রথমবারের মতো।

    এতো বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে শুক্রবার মধ্যরাতে। ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলগুলোর খেলা কাদের বিপক্ষে হবে তা এখন প্রকাশ্যে এসেছে।

    বিশেষ কায়দায় পটের মাধ্যমে দলগুলোকে র‍্যাংকিং-এর শক্তিমত্তা, আগের আসর ও আয়োজক দেশের হিসাব করে আলাদা করে এই লটারি করা হয়েছে, যাতে ব্রাজিল আর্জেন্টিনার যদি দেখা হয়েও যায়, তা সেমিফাইনালের আগে হবে না।

    ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ নিয়ে সমর্থকদের বড় অংশই খুশি। কেউ কেউ লিখেছেন জার্মানি এবার চাইলেও গ্রুপ পর্বে বাদ পড়তে পারবে না, ইংল্যান্ডকে নিয়ে শংকা প্রকাশ করছেন দেশটির বিশ্লেষকরাই।

    তবে অনেকেই এবারের বিশ্বকাপে স্পেনকে ‘হট ফেভারিট’ ধরছেন।

    এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ এখান থেকে ২৪টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। ৮ গ্রুপ থেকে তৃতীয় সেরা ৮টি দল নিয়ে মোট ৩২ দল খেলবে দ্বিতীয় রাউন্ড।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়