০৩/০৩/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার গভীর শোক ও সমবেদনা প্রকাশ

    জেড নিউজ ডেস্ক, ঢাকা।
    বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

    সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।
    টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ওই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

    আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রাজার উদ্ধৃতি দিয়ে বলেন যে, বাহরাইন সরকার সেখানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে বাহরাইন সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় সকল জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়