০৯/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রতিটি শিশুর জন্য খেলার মাঠ ও নিরাপদ শহরের অঙ্গীকার তারেক রহমানের

    জেড নিউজ, ঢাকা:

    শৈশবের স্মৃতিবিজড়িত চেনা আঙিনায় দাঁড়িয়ে এক আবেগঘন নির্বাচনী পথসভায় অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত এই সভায় তিনি আগামী দিনের ঢাকা নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।
    তারেক রহমান বলেন, আমি এই মাটিরই সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে আমার নাড়ির টান। আমরা এমন এক ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করবে।
    বক্তব্যে তিনি বিশেষ গুরুত্ব দেন আগামী প্রজন্মের সুস্থ বিকাশের ওপর। তিনি ঘোষণা করেন, ঢাকা শহরসহ সারা দেশে অন্তত ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে, যাতে আমাদের শিশুরা স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়। পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি।
    আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এই রূপরেখা বাস্তবায়নের সুযোগ দিতে তিনি মুরুব্বিসহ সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়